তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে কোভিদ যোদ্ধাদের সম্মান প্রদান - The News Lion

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে কোভিদ যোদ্ধাদের সম্মান প্রদান




দি নিউজ লায়ন ;   বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা  স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে  করো না যোদ্ধাদের সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী সহ করোনা যোদ্ধা গন   উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর চ্যাটার্জী ও  সম্পাদক ঝন্টু মহাকুড়  সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


উপস্থিত তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা করোনা যোদ্ধাদের ফুলের তোড়া  সহ  বিভিন্ন উপহার দিয়ে সম্মান জানায় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি অনিন্দ্যসুন্দর চাটার্জী বলেন  করোনা পরিস্থিতিতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিজেদের জীবনকে বিপন্ন করে চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী পুলিশ ও সাফাই কর্মী সহ করোনা যোদ্ধারা যেভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য আপ্রাণ ভাবে কাজ করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের পাশে থেকে সহানুভূতি দেওয়ার জন্য এই সামান্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


সেই সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিটি কর্মী করোনা যোদ্ধাদের পাশে থাকবে  বলে তিনি বলেন ।করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাই যেভাবে করোনা যোদ্ধারা নিজের জীবন বিপন্ন করে মানুষের সেবা করে চলেছে।


 তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের মনে একটু সাহস দেওয়ার জন্য এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। তৃণমূল যুব  কংগ্রেসের এই উদোগে  খুশি করোনা যোদ্ধা সহ এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.